ব্যবসার তথ্য সংগ্রহ ফর্ম · সংস্করণ ১.০

এআই সেটআপের তথ্য ফর্ম

এই ফর্মে আপনি যা লিখবেন, ঠিক সেটুকুই আপনার এআই প্রতিনিধি কাস্টমারকে বলতে পারবে। যা এখানে নেই, সেটা সে কখনো বানিয়ে বলবে না — চুপ করে থাকবে বা আপনার কাছে পাঠিয়ে দেবে।

মোট ৪টি অংশ · আবশ্যক অংশ: ১, ২, ৩, ৪

আপনার লেখা এই ব্রাউজারে নিজে থেকেই জমা থাকছে — মাঝপথে বন্ধ করে পরে আবার এসে বাকিটা পূরণ করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর এই ব্রাউজার থেকে তথ্যগুলো মুছে যাবে।

কীভাবে পূরণ করবেন

  • • নিজের ভাষায় লিখুন। সুন্দর করে গুছিয়ে লেখার দরকার নেই — আপনি কাস্টমারকে ফোনে যেভাবে বলেন, সেভাবেই লিখুন। গোছানোর কাজটা আমরা করব।
  • • সংখ্যা নিয়ে সতর্ক থাকুন। দাম, শতাংশ, দিনের সংখ্যা — এগুলো এআই হুবহু কাস্টমারকে বলবে। একটা ভুল টাকার অঙ্ক মানে একটা ভুল কোটেশন।
  • • যেটা জানেন না বা যেটা আপনার নেই, ফাঁকা রাখুন। ফাঁকা মানে এআই এই বিষয়ে কথা বলবে না, মানুষের কাছে পাঠাবে — এটা ভুল তথ্যের চেয়ে অনেক ভালো।
  • “আবশ্যক” চিহ্ন দেওয়া ঘরগুলো ছাড়া সেটআপ শুরু করা যায় না। বাকিগুলো পরেও যোগ করা যাবে।
  • উদাহরণ হিসেবে দেওয়া লেখাগুলো একটি ডেমো তথ্য — কপি করবেন না।

অংশ ০১

ব্যবসার পরিচয়

সিস্টেমে যাবে: Business record

আপনার ফেসবুক পেজে যে নাম লেখা, হুবহু সেই নামটাই দিন। কাগজে-কলমে কোম্পানির নাম আলাদা হলে সেটা আলাদাভাবে লিখুন — এআই কখনো দ্বিতীয় নামটা কাস্টমারকে বলবে না।

উদাহরণ

পেজের নাম: ভ্রমণসঙ্গী ট্রাভেলস / Bhromon Shongi Travels
কাগজের নাম: Bhromon Shongi Tours & Travels Ltd.

কাগজে-কলমে ব্যবসার নাম যদি আলাদা হয়

একাধিক পেজ থাকলে সবগুলোর নাম ও লিংক দিন, এবং কোন পেজে এআই চালু থাকবে সেটা লিখুন। খেয়াল রাখবেন: পেজের নাম আর উপরে লেখা ব্যবসার নাম যেন আলাদা না হয়।

কবে থেকে চলছে, কোথায় অফিস, প্রধানত কী কী করেন, আর কতজন কাস্টমার সার্ভিস নিয়েছেন — এই কটা জিনিস থাকলেই হবে।

উদাহরণ

২০১৫ সাল থেকে ঢাকার বনানীতে নিজস্ব অফিস নিয়ে চলা একটি ATAB অনুমোদিত ট্রাভেল এজেন্সি। দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং ও ওমরাহ করি। এ পর্যন্ত ৫,০০০-এর বেশি ট্রাভেলার আমাদের সাথে ভ্রমণ করেছেন।

ATAB / TOAB / IATA সদস্য নম্বর, হজ-ওমরাহ লাইসেন্স নম্বর, ট্রেড লাইসেন্স — যেগুলো কাস্টমারকে বলা যায়। “আপনাদের ভরসা করব কীভাবে?” প্রশ্নের উত্তরে এআই এগুলোই বলবে।

অংশ ০২

যোগাযোগ ও অফিস

সিস্টেমে যাবে: নলেজ বেস · category: contact

কাস্টমার “আপনাদের অফিস কোথায়?”, “নম্বর দিন”, “কখন খোলা?” জিজ্ঞাসা করলে এআই ঠিক এই ঘরগুলো থেকেই উত্তর দেবে।

যে নম্বরগুলো কাস্টমারকে দেওয়া যাবে শুধু সেগুলোই লিখুন। ব্যক্তিগত নম্বর দেবেন না। ওয়েবসাইট না থাকলে ঘরটা ফাঁকা রাখুন।

বাড়ি/রোড/ব্লক/এলাকা সহ পূর্ণ ঠিকানা, কোন দিন বন্ধ, আর অফিস বন্ধ থাকলে কাস্টমার কী করবে।

উদাহরণ

বাড়ি ৪২ (৩য় তলা), রোড ১১, ব্লক-ডি, বনানী, ঢাকা ১২১৩। শনি–বৃহস্পতিবার সকাল ১০টা – রাত ৮টা; শুক্রবার বন্ধ (জরুরি প্রয়োজনে WhatsApp)।

ঢাকার বাইরে শাখা থাকলে প্রতিটির ঠিকানা ও নম্বর। ট্যুর চলাকালে কাস্টমার সমস্যায় পড়লে কোন নম্বরে ফোন করবে।

অংশ ০৩

এআই প্রতিনিধির পরিচয় ও কথা বলার ধরন

সিস্টেমে যাবে: system_prompt · identity + brand voice

কাস্টমারের চোখে এআই আপনার অফিসের একজন কর্মী। সেই কর্মীটি কে, কীভাবে কথা বলবে — এই অংশে সেটা ঠিক করবেন।

কাস্টমার জিজ্ঞাসা করলে এআই এই নামটাই বলবে। বাংলাদেশি একটা সাধারণ নাম দিন, আর এমন নাম দেবেন না যেটা আপনার আসল কোনো কর্মীর নাম।

হুবহু যে বাক্যটা চান সেটা লিখুন। না লিখে দিলে এআই নিজে থেকে যা খুশি লেখে।

যেমন — মহিলা হলে "আপু", পুরুষ হলে "ভাইয়া"; অথবা সবাইকে "স্যার/ম্যাডাম"; অথবা কোনো সম্বোধন নয়।

অংশ ০৪

আপনার সার্ভিসসমূহ

সিস্টেমে যাবে: প্রতি সার্ভিসে একটি নলেজ বেস এন্ট্রি

প্রতিটি সার্ভিসের জন্য নাম, বিবরণ, কাস্টমারের সাধারণ প্রশ্ন (FAQ), কাস্টমারের কাছ থেকে যা জেনে নেওয়া দরকার (KYC) এবং একটি ছবি দিন। একাধিক সার্ভিস থাকলে নিচের বোতামে ক্লিক করে যোগ করুন।

সার্ভিস নং 1 / 1

সার্ভিসটি কী, কত দাম, কীভাবে পাওয়া যায় — কাস্টমারকে যা বলতে চান সব লিখুন।

কাস্টমার এই সার্ভিস নিয়ে যা যা জিজ্ঞাসা করে, আর আপনার উত্তর।

প্রশ্ন 1

এআই কাস্টমারের কাছ থেকে কী কী জেনে নেবে — এক লাইনে একটা প্রশ্ন।

ছবিটি যে সাইজে দেবেন ঠিক সেই সাইজেই (মূল ফাইল) সংরক্ষিত হবে।

অংশ —

ফর্ম পূরণকারীর তথ্য